আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
রামগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড সোনাপুরের সাবেক কাউন্সিলর ও রামগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সভাপতি ইসলাম লেদু মাল ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি রামগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি রবিউল জামান অপু মালের বাবা।
পরিবার সূত্রে জানা যায়, সম্প্রতি তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থ
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি দীর্ঘদিন রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ছিলেন এবং উপজেলা শ্রমিক লীগের সভাপতির দায়িত্ব পালন করেন।
তার ইন্তেকালে রামগঞ্জসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
একই সঙ্গে তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
