আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিভক্ত বিএনপি সকল দ্বন্দ্ব ভুলে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী শাহাদাত হোসেন সেলিমকে সমর্থন জানিয়েছেন উপজেলার সকল স্তরের নেতাকর্মীরা। উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত সোমবার (২৯ ডিসেম্বর) রাতে শহরস্থ ক্যাপসিক্যাম রেস্টুরেন্ট মিলনায়তনে এক মত বিনিময় সভায় এয়োদশ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করনের লক্ষে সংসদ সদস্য প্রার্থী সেলিমকে ওই সমর্থন জানানো হয়।
রামগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মোজাম্মেল হক মজুর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন রামগঞ্জ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শাহাদাত হোসেন সেলিম। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সভাপতি জাকির হোসেন মোল্ল্যা, বিশিষ্ট শিক্ষানুরাগী ও স্মার্ট টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক মোঃ জহিরুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ মনোয়ার হোসেন, পৌর বিএনপির সাবেক সভাপতি মোঃ রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আঃ রহিম ভিপি, পৌর বিএনপির সভাপতি শেখ মোঃ কামরুজ্জামান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টু, আবুল বাশার সতু, পৌর বিএনপির সাধারন সম্পাদক গিয়াস উদ্দিন পলাশ সহস্ত্রাধিক নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় প্রধান অতিথি বিএনপি প্রার্থী শাহাদাত হোসেন সেলিম আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয়ের লক্ষে দ্বন্দ্ব ভুলে তাকে নিরঙ্কুশ সমর্থন দেওয়ার জন্য রামগঞ্জের বিএনপি সহ অংঙ্গসংগঠনের সকল সকল নেতাকর্মীদের ধন্যবাদ জানান এবং ধানের শীষের বিজয়ের মাধ্যমে তারেক রহমান প্রনীত ৩১দফা বাস্তবায়নের মধ্য দিয়ে বৈষম্যহীন সূখী সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সক্রিয় অংশীদার হওয়ার জন্য সকলের প্রতি উদাত্ত আহবান জানান।
উল্লেখ্যঃ লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা শাহাদাত হোসেন সেলিম এবং ঢাকা মহানগর দক্ষিন বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ হারুনুর রশিদ পৃথক প্রচারনা চালিয়ে আসছিলো। এতে রামগঞ্জে বিএনপি দুভাগে বিভক্ত হয়ে পড়ে। সোমবার মতবিনিময় সভায় ওই দ্বন্দ্ব ভুলে দুপক্ষের নেতাকর্মীরা শাহাদাত হোসেন সেলিমকে সমর্থন জানানোর মধ্য দিয়ে ওই দ্বন্দ্বের অবসান ঘটে।
