আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জের ঐতিহ্যবাহী দল্টা রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের শতবর্ষে পদার্পন উপলক্ষে বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশন কর্তৃক প্রেস কনফারেন্সের মাধ্যমে শতবর্ষ উদযাপন অনুষ্ঠানসূচির ঘোষণা করা হয়েছে। অনুষ্ঠান আয়োজক কমিটির পক্ষে বৃহস্পতিবার সকাল ১০টায় দল্টা রহমানিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ওই প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।
আয়োজন কমিটির সদস্য মোঃ আবু হান্নান লাভলুর সভাপতিত্বে এবং ওমর ফারুক সাকিলের সঞ্চালনায় প্রেস কনফারেন্সে লিখিত বক্তব্যের মাধ্যমে ২৬ডিসেম্বর ২০২৫ইং দল্টা রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে অ্যালামনাই অ্যাসোসিয়েশন কর্তৃক (গোয়াইল্লা) মাঠে দিনব্যাপী গৃহীত অনুষ্ঠানসূরি ঘোষনা করেন অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক বিশিষ্ট সাংবাদিক মাহমুদুল আলম।
এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রামগঞ্জ প্রেসক্লাব সভাপতি আবু তাহের, আয়োজক কমিটির সদস্য আনোয়ার হোসেন, ফেরদৌস আহম্মেদ সাহেদ, একরাম হোসেন সহ অনেকে। কনফারেন্সে দল্টা রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সকল শিক্ষক-শিক্ষার্থী, আমন্ত্রিত অতিথিবৃন্দদের সকাল ৮টার মধ্যে অনুষ্ঠান স্থলে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।
