কমলনগর(লক্ষ্মীপুর) প্রতিনিধি- কোন দপ্তরে দুর্নীতি হয়না সেটা বলবো না। আমাদের উচিত যে যেই যায়গায় থাকি সেখান থেকে দুর্নীতি নিজে বন্ধ করবো এবং প্রতিরোধ গড়ে তুলতে হবে। আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস-২০২৫ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাত উজ জামান।
তিনি আরো বলেন, আমরা কোন অফিস গেলে ধৈর্যহারা হয়ে যাই, অপেক্ষা না করে কিছু অর্থের বিনিময়ে অনৈতিক সুবিধা খুঁজি। তাই দিন দিন আমাদের সমাজে দুর্নীতি বেড়েই চলেছে। দুর্নীতি বন্ধ করতে বাস্তব, সামাজিক, পারিবারিকভাবে গড়ে তুলতে হবে।
’দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য: গড়বে আগামীর শুদ্ধতা’ এই প্রতিপাদ্যে ৯ ডিসেম্বর সকাল ১০টায় আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস-২০২৫ উপলক্ষে জাতীয় সঙ্গীত পাঠ ও জাতীয় পতাকা উত্তোলন শেষে উপজেলা পরিষদ স্পন্দন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দুর্নীতিপ্রতিরোধ কমিটি কমলনগর উপজেলা সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায়
সভাপতিত্ব করেন, দুর্নীতিপ্রতিরোধ কমিটি সভাপতি মাওলানা জায়েদ হোসাইন ফারুকী। এসময় আরো উপস্থিত ছিলেন, কমলনগর উপজেলা সহকারি কমিশনার (ভুমি) আরাফাত হোসাইন, কমলনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সব্যসাচী নাথ, মহিলা বিষয়ক কর্মকর্তা মোরশেদ আলম, প্রেসক্লাব সভাপতি ইউছুফ আলি মিঠু, একাডেমিক সুপারভাইজার আনোয়ার ফারভেজ, উপ-সহকারি প্রকৌশলী আবুল বাশার নয়নসহ বিভিন্ন কর্মকর্তা ও প্রতিষ্ঠান প্রধানরা।
