আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
রামগঞ্জ উপজেলার দরবেশপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ্চিম শোশালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির বিদায়ী শিক্ষার্থীদের সফলতা কামনায় আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেলিম হোসাইনের সার্বিক ব্যবস্থাপনায় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় সূধী সমাজের অংশগ্রহণে বৃসহস্পতিবার সকালে বিদ্যালয় মিলনায়তনে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আইয়েনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শেখ মোঃ ছিদ্দিক উল্যার সভাপতিত্বে কোমলমতি শিক্ষার্থীদের উজ্জল ভবিষ্যত কামনা করে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকাস্থ আল তামজিদ এজেপি প্রাঃ লিঃ এর ম্যানেজিং ডিরেক্টর মোঃ আমজাদ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক সভাপতি ও রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু তাহের, ঢাকা বঙ্গবাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জামাল হোসেন, ডিএসএ ইউনাইটেড একাডেমীর সভাপতি মোঃ সামছুর রহমান শামীম, বিদ্যালয়ের দাতা সদস্য অজি উল্যা, বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর হোসেন জমাদ্দার, রেমিটেন্সযোদ্ধা মোঃ বিল্লাল হোসেন, মোঃ গোলাম কিবরিয়া, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মুকবুলুর রহমান সহ অনেকে। পরে হাফেজ আব্দুল মোতালেবের পরিচালনায় বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যত সফলতা কামনায় মহান রাব্বুল আলামিনের দরবারে বিশেষ মোনাজাত করা হয়।
