রামগঞ্জে মাদক ও ইভটিজিংয়ের বিরুদ্ধে মাসব্যাপী পথ যাত্রার উদ্বোধন

শেয়ার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রামগঞ্জে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “রামগঞ্জের পথে” সংগঠনের উদ্যোগে মাদকবিরোধী প্রচারণা ও নারী শিক্ষার প্রসার বিষয়ে বিশেষ সচেতনতামূলক কার্যক্রম বৃহস্পতিবার (৩০অক্টোবর) সকাল থেকে রামগঞ্জ পৌর ১নং ওয়ার্ড সোনাপুর তৈয়ব আলী ব্যপারী বাড়ি থেকে উদ্বোধনী কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম এর উদ্যোগে “মাদককে না বলুন” ও “নারী শিক্ষার প্রসার” শীর্ষক এ প্রচারণায় সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে তরুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান জানানো হয়। একমাস ব্যাপী চলবে পৌরসভা ও উপজেলাব্যাপী এই সচেতনতা মূলক কার্যক্রম।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি যা ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। এজন্য মাদকাসক্তি প্রতিরোধে পারিবারিক নজরদারি, শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক সভা ও যুব সমাজকে ক্রীড়া ও সংস্কৃতির সঙ্গে যুক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়। “মাদককে না বলুন”এই শ্লোগানে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাদকবিরোধী আন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
এছাড়া নারী শিক্ষার প্রসার বিষয়ে স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম আরো বলেন, শিক্ষিত নারী মানেই একটি শিক্ষিত জাতি। নারী শিক্ষার মাধ্যমে সমাজে সচেতনতা, আত্মনির্ভরশীলতা ও দারিদ্র্য বিমোচন সম্ভব। এজন্য মেয়েদের নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করা, অল্পবয়সে বিয়ে রোধ এবং পরিবার থেকে উৎসাহ দেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
“রামগঞ্জের পথে” স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, অভিভাবকসহ বিভিন্ন শেনী-পেশার মানুষ উপস্থিত থেকে মাদকমুক্ত সমাজ ও নারী শিক্ষার বিস্তারে সম্মিলিত প্রচেষ্টার অঙ্গীকার করেন।
এসময় উপস্থিত ছিলেন,রামগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন পলাশ, যুক্তরাজ্য বিএনপির কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন চৌধুরী,পৌর (১নং) সোনাপুর ওয়ার্ড বিএনপির সভাপতি কবির হোসেন টেলু(৯নং)ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রহিম চৌকিয়া(৭নং) ওয়ার্ড সভাপতি হুমায়ুন কবির চৌধুরী,মনির হোসেন,মনির আহম্মেদ কন্ট্রোটার,উপজেলা যুবদলের সদস্য আজিজ মজুমদার, রাসেল আটিয়া, আরমান খান জয়,কামাল হোসেন সহ উপজেলার বিভিন্ন রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.