রামগঞ্জে পাউবো’র সম্পত্তি পুনঃউদ্ধারে অভিযান

শেয়ার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জের কাঞ্চনপুর ইউনিয়নে চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের সম্পত্তি পুনঃউদ্ধারে অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পত্তিবার সকালে পাউবো কর্তৃক রামগঞ্জের দায়িত্বপ্রাপ্ত এসও শাকিল সংশ্লিষ্ট লোকবল নিয়ে ওই অভিযান পরিচালনা করেণ।

এসময় পাউবো’র সম্পত্তিতে নির্মানাধীন আওয়ামীলীগের দলীয় কার্যালয় গুড়িয়ে দেওয়া হয়।

জানা যায়, বিগত ২জুলাই ২৫ নির্ধারিত স্মারকে উচ্ছেদ মামলা নং ০১.২০২৪-২৫এর প্রেক্ষিতে লক্ষ্মীপুর জেলা প্রশাসন কাঞ্চনপুর ইউনিয়নের বিঘা মৌজার আরএস ০৫নং খতিয়ান ভূক্ত ২০৯ ও ২১০ দাগের অন্দরে অভিযান পরিচালনার মাধ্যমে অবৈধ স্থাপনা গুড়িয়ে পাউবো’র সম্পত্তি উদ্ধার করে। সম্প্রতি ওই সম্পত্তিতে একটি মহল ফের জবর দখল কর্মকান্ড শুরু করে।

যার আলোকে এসও শাকিল দাপ্তরিক লোকবল নিয়ে বৃহস্পতিবার ওই অভিযান চালায়। অভিযান শেষে স্থানীয় বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি হাজী মোঃ শাহ আলম, রাজনৈতিক নেতা মোঃ আবদুর রাজ্জাক, আঃ কুদ্দুছ পাঠান, ব্যবসায়ী ছাফায়েত উল্যা, মোঃ জাহাঙ্গীর আলম সহ গণ্যমান্য ব্যাক্তিবর্গদের উপস্থিতিতে সীমানা নির্ধারনের মাধ্যমে মার্কিং রেখা টেনে পাউবো’র সম্পত্তি বুঝে নেওয়া হয়।

এসময় চৌধুরী বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ শাহ আলম জানান, দখল সংক্রান্ত বিষয়ে ছড়ানো তথ্য গুজব ছাড়া আর কিছুই নয়।

এসও শাকিল জানান, রামগঞ্জের ওয়াপদা সড়ক সংলগ্ন পাউবো’র বিস্তর সম্পত্তি জবর দখলে রয়েছে। অভিযানের মাধ্যমে পর্যায়ক্রমে ওই সম্পত্তি গুলোও উদ্ধার করা হবে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.