আরএইচএল সিটি কমপ্লেক্স’-এর নির্মাণ কাজ উদ্বোধন

শেয়ার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
আবাসন খাতে দেশের অন্যতম প্রতিষ্ঠান আরএইচএল হাউজিং লিমিটেড তাদের ৬ষ্ঠ প্রজেক্ট ‘আরএইচএল সিটি কমপ্লেক্স’-এর সেলস ও নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে।

শনিবার (৬ই সেপ্টেম্বর) দুপুর ১২টায় রাজধানীর ডেমরা ভূট্রু চত্তর, হাজী বাদশা মিয়া রোডে এই উদ্বোধনী অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম। সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান জনাব সামছুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর জনাব জসিম উদ্দিন।

এছাড়া অনুষ্ঠানে কোম্পানির ফাইন্যান্স ডিরেক্টর আমজাদ হোসেন, ডিরেক্টর মনির হোসেন, বশির আহমেদ, আবু বকর ছিদ্দিক, মহি উদ্দিন মাহিন, বেলাল হোসেনসহ শেয়ার হোল্ডার এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী দোয়া মাহফিলে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা, নিরাপদ নির্মাণ ও গ্রাহক সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন আর এইচ এল হাউজিং লিমিটেডের কর্মকর্তারা।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.