রামগঞ্জ সংবাদ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন

শেয়ার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলা থেকে একঝাঁক তরুণের প্রচেষ্টায় প্রকাশিত রামগঞ্জ সংবাদ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধায় স্থানীয় একটি চাইনিজ রেস্টুরেন্টের হলরুমে এই মোড়ক উন্মোচন করা হয়।

রামগঞ্জ সংবাদের প্রকাশক মাহবুবুর রহমানের সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ নাজমুল হাসান পাটোয়ারী, পৌর জামায়তের সভাপতি এ্যাডভোকেট হাসান বান্না, রামগঞ্জ মডেল কলেজের সহকারী অধ্যাপক হারুনর রশীদ, দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার এস এম বাবুল(বাবর),রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু তাহের, সাবেক সভাপতি মাহমুদ ফারুক, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন পলাশ, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আব্দুস সাত্তার মজুমদার,ইসলামী আন্দোলন বাংলাদেশ রামগঞ্জ পৌর শাখারআন্দোলন বাংলাদেশ সরকার সাধারন সম্পাদক জাহিদ হোসেন, রামগঞ্জ সংবাদ ম্যাগাজিনের সম্পাদক রফিক উল্যা প্রমুখ।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.