আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
রামগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কাশেম এর উপর দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। শনিবার (৩০আগষ্ট) শনিবার রাত সাতটায় উপজেলার ৭নং লামচর ইউনিয়নের বেড়ী বাজার এ হামলার ঘটনা ঘটেছে। মুমূর্ষু অবস্থায় তাকে রামগঞ্জ সরকারি হাসপাতালে জরুরী বিভাগে ভর্তি করালে কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার করেন।
সূত্র জানায়, উপজেলার লামচর ইউনিয়ন বিএনপির ত্রি-বার্ষিক প্রতিনিধি নির্বাচন লামচর বেড়ীর বাজার মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে। তৃনমুল বিএনপি গোপন ব্যালটে ভোট প্রদান করেছেন। মাগরিবের আগে ভোটের ফলাফল ঘোষনা করেন প্রিজাইডিং অফিসার ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কাশেম। ঘোষনার পরপরই নির্বাচনে পরাজিত প্রার্থীর লোকজন আবুল কাশেমকে একা পেয়ে তার উপর অর্তকিত এলোপাতাড়ি হামলা করে পিটিয়ে রক্তাক্ত জখম করে।
উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোজাম্মেল হক মজু বলেছেন শান্তিপূর্ন ভোট গণনা হয়েছে। পরাজিত সাধারণ সম্পাদক সহ দলের নেতারা কাশেমকে দফাদফা হামলা করেন। মাথায় বাঁশের কঞ্চি ও পিটে ইটের আঘাত করেছেন। মুমূর্ষু অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। ১২দলীয় জোটের মুখপাত্র সাহাদাত হোসেন সেলিম বলেছেন ফলাফল ঘোষনা অনুষ্ঠানে আমি প্রধান অতিথি হিসেবে ছিলাম। আবুল কাশেম এর উপর হামলার তীব্রপ্রতিবাদ জানাচ্ছি।
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভিপি ও উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শাহাবুদ্দিন তুর্কি বলেছেন ঘটনাটি দু:খজনক। ভোট গণনার অভিযোগ করলে দলের নেতৃবৃন্দ তদন্ত সাপেক্ষে বিবেচনা করতেন।
মোহাম্মদীয় থানার এসআই বেলায়েত জানান, দলবল নিয়ে বিএনপি নেতা আবুল কাশেমের উপর হামলা করা হয়েছে। পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে।
