তজুমদ্দিনে অবৈধ খুঁটি জাল উচ্ছেদের অভিযান

শেয়ার

রুবেল চক্রবর্তী,জেলা প্রতিনিধি ভোলা: 

ভোলার তজুমদ্দিনের মেঘনা নদীতে অবৈধ খুঁটি জাল স্থাপনার বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালানো হয়।

মঙ্গলবার (২৬ আগষ্ট) সম্মানিত প্রকল্প পরিচালক, জনাব মোল্লা এমদাদুল্লাহ মহোদয়ের তথ্য ও পরামর্শ এবং সম্মানিত জেলা মৎস্য কর্মকর্তা, জনাব বিশ্বজিৎ কুমার দেব এর সুনির্দিষ্ট দিক নির্দেশনা মোতাবেক ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার মেঘনা নদীতে অবৈধ খুঁটি জাল স্থাপনার বিরুদ্ধে সাঁড়াশি অভিযান পরিচালিত হয়।

অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা, জনাব মো: আমির হোসেন ও জেলা মস্য দপ্তরের সহকারী মৎস্য কর্মকর্তা জনাব মো: মাহবুবুল আলম শুভ এবং তজুমদ্দিন মৎস্য দপ্তরের অন্যান্য সদস্যবৃন্দ।

উক্ত অভিযানে অবৈধ খুঁটি বসানোর কাজে ব্যবহৃত ০১ সেট পাম্প মেশিন জব্দ করা হয়। অবৈধ খুঁটি বসানোর কাজে ব্যবহৃত একটি স্থাপনা কেটে সম্পূর্ণ ধ্বংস করা হয় এবং প্রায় ৫০০০ (পাঁচ হাজার) টি খুঁটি জাল বসানো অবস্থায় ইলেট্রিক মেশিন দিয়ে কেটে সম্পূর্ণ ধ্বংস করা হয়। অভিযানে সার্বিক সহযোগীতা করেন বাংলাদেশ কোস্টগার্ড, দক্ষিণ জোন তজুমদ্দিনের একটি টিম।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.