আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
‘‘অভয়াশ্রম গড়ে তুলি-দেশি মাছে দেশ ভরি’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরের রামগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ ২৫ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে সোমবার (১৮ আগষ্ট) সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সাব্বির আহম্মেদ সিফাতের সভাপতিত্বে ওই আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি দেবব্রত দাস। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত শরীফ উল্যা আস-সামছের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবুল কাসেম। অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে আমীর নাজমুল হাসান পাটোয়ারী, উপজেলা ইসলামী আন্দোলনের সিনিয়র সহ-সভাপতি মোঃ মামুনুর রশিদ, বিশিষ্ট ব্যবসায়ী ও রামগঞ্জ পৌর যুবদল সভাপতি জামাল হোসেন পাটোয়ারী, সাংবাদিক ওমর ফারুক পাটোয়ারী সহ অনেকে। অনুষ্ঠানে ২০২৪ সনে মৎস্য চাষে বিশেষ সাফল্য অর্জন করায় মোঃ জামাল হোসেন পাটোয়ারী, মোঃ মাহবুব রাব্বানী ও মাসুদ আলম নামের ৩জন মৎস্য চাষীকে ক্রেষ্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।
রামগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন
