রামগঞ্জে আদালতে নেয়ার সময় যুবলীগ নেতাকে ডিম নিক্ষেপ

শেয়ার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কামরুল হাসান বিএসসিকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে রামগঞ্জ থানা পুলিশ।

আজ শনিবার (১৯ জুলাই) দুপুরে, আসামি কামরুল হাসান ও অপর আসামি যুবলীগ নেতা বিল্লাল হোসেনকে আদালতে নিয়ে যাওয়ার সময় বিক্ষুব্ধ জনতা তাঁদের লক্ষ্য করে অনবরত ডিম নিক্ষেপ করে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শুক্রবার বিকেলে উপজেলার পানপাড়া বাজার এলাকা থেকে কামরুল হাসান বিএসসি ও বিল্লাল হোসেনকে গ্রেপ্তার করা হয়। কামরুল হাসান রামগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি এবং সর্বশেষ অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বচনে নির্বাচিত ভাইস চেয়ারম্যান ছিলেন। তিনি রামগঞ্জ পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা আলী আকবরের ছোট ছেলে। এছাড়াও যুবলীগ নেতা বিল্লাল হোসেন উপজেলার ফতেহপুর গ্রামের ওয়াারিস পাটোয়ারীরী বাড়ির ইসহাক পাটোয়ারী ছোট ছেলে।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জুলাই ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা এবং লক্ষ্মীপুরে হত্যা মামলায় সম্পৃক্ততা, তারেক রহমানকে কটুক্তি এবং চাঁদাবাজিসহ একাধিক মামলা ও অভিযোগ রয়েছে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.