আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
“দেশী ফল বেশি খাই-আসুন ফলের গাছ লাগাই” এই শ্লোগানকে সামনে রেখে রামগঞ্জে ৩ দিনব্যাপাী ফল মেলা ২৫ উদ্বোধন করা হয়েছে। রামগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং উপজেলা কৃষি দপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ওই মেলার উদ্বোধন করেছেন রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এসএম রবিন শীষ। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রায়হানুল হায়দার, উপজেলা সহকারী কমিশনার ভূমি দেবব্রত দাস, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ড. রনি কুমার দে, উপজেলা জামায়াতে আমির মোহাম্মদ নাজমুল হাসান পাটোয়ারী, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, উপজেলা বিএনপি প্রতিনিধি আবুল বাশার সতু সহ অনেকে।
