অপকর্মের দায়ে বরখাস্ত হলেন কথিত সাংবাদিক ওমর ফারুক

শেয়ার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ

অপেশাদার ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বরখাস্ত করা হয়েছে কথিত সাংবাদিক ওমর ফারুককে। তিনি দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার ঢাকা জেলা প্রতিনিধি হিসেবে ২০২১ সালে নিয়োগ পান।

ওমর ফারুকের বাড়ি লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলার আলীপুর গ্রামের আবদুল করিম বেপারী বাড়িতে। পিতা সপিউল্লার পুত্র ওমর ফারুক সাংবাদিক পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষের ওপর প্রভাব খাটাতেন বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্র ও পত্রিকা কর্তৃপক্ষ জানায়, তিনি রামগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন, হুমকি-ধমকিসহ নানা অপকর্মে লিপ্ত ছিলেন। এতে পত্রিকার ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।

অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শেষে দৈনিক বাংলাদেশ সমাচার কর্তৃপক্ষ তাকে ৩ জুন ২০২৫ ইং তারিখে স্থায়ীভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয়।

পত্রিকার পক্ষ থেকে জানানো হয়, পেশাগত শৃঙ্খলা ভঙ্গ এবং সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত করার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.