আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায় ছাত্রশিবিরের উদ্যোগে দুই শতাধিক মেধাবী শিক্ষার্থীর মাঝে ঈদুল আযহা উপলক্ষে গরুর গোশত উপহার হিসেবে বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৬ জুন) সকালে এ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি আব্দুর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা অফিস সম্পাদক পারভেজ হোসাইন, জেলা প্রকাশনা সম্পাদক মইনুল ইসলাম এবং রামগঞ্জ পৌর শিবির সভাপতি রাকিব হোসাইনের নেতৃত্বে পরিচালিত এ উদ্যোগে উপজেলাব্যাপী দুই শতাধিক মেধাবী শিক্ষার্থীর মাঝে ঈদুল আজহার আনন্দ পৌঁছে দিতে বাড়ি বাড়ি গিয় গোশতের এই উপহার বিতরণ করা হয়।
শিবির নেতৃবৃন্দ জানান, দেশের ভবিষ্যৎ নির্মাতা মেধাবী ছাত্রদের পাশে দাঁড়ানো ও ঈদের আনন্দে সবাইকে সামিল করার লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে।
