পরিপূর্ণ মানুষ হয়ে সমাজ-দেশের সেবা করতে হবে- ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার

শেয়ার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধি- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, শপথ বাক্য বুঝার মাধ্যমে সে অনুযায়ী নিজেকে গড়তে হবে। পড়াশুনা করবে, খেলাধুলা করবে, সাংস্কৃতিক অনুষ্ঠান করবে। পরে তোমরা একটা পরিপূর্ণ মানুষ হিসেবে বড় হয়ে উঠবে এবং তারপর সমাজের-দেশের সেবা করতে হবে। আর এটাই হবে তোমাদের জীবনের লক্ষ। রামগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার (৪মে) দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার পশ্চিম আঙ্গারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শন কালে প্রধান অতিথির বক্তব্যে কোমলমতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে এমন মন্তব্য করেছেন ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার। এসময় তিনি প্রতিটি শিক্ষার্থীকে সফল হওয়ার জন্য আর্শিবাদ করেণ।

উপজেলা সহকারী শিক্ষা অফিসার সাইফুল ইসলাম এবং পশ্চিম আঙ্গারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম সামছুল ইসলাম পাটোয়ারীর যৌথ সঞ্চালনায় এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজিব কুমার সরকার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাজ্জাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি স¤্রাট খিসা, রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এস এম রবিন শীষ, রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাশার, উপজেলা শিক্ষা অফিসার ফাতেমা ফেরদৌসী সহ অনেকে। পরে প্রধান অতিথি বিদ্যালয়ের শিক্ষার্থীদের নৃত্য সহ নানান ইভেন্ট উপভোগ করেন এবং বিদ্যালয়টির অবকাঠামো পরিদর্শন শেষে রামগঞ্জ পৌরসভার নবযুগ সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘুরে দেখেন।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.