আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
গাজায় নিরাপরাদ নিরস্ত্র মুসলিম গণহত্যার প্রতিবাদে ইসরাইলি পণ্য বয়কট ও জনসচেতনতা সৃষ্টির লক্ষে লক্ষ্মীপুরের রামগঞ্জে পথযাত্রা কর্মসূচী পালিত হয়েছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ রামগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে সোমবার রামগঞ্জ উপজেলার কয়েক সহস্ত্র ধর্মপ্রান মুসল্লীদের অংশগ্রহণে ওই পথযাত্রা কর্মসূচী পালিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সহ-সভাপতি বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ জাকির হোসেন পাটোয়ারী সহ উপজেলাস্থ সকল সিনিয়র নেতৃবৃন্দদের নেতৃত্বে সকাল ১০টায় পথযাত্রাটি রামগঞ্জ শহরস্থ রামগঞ্জ টাওয়ারের সামনে থেকে শুরু হয়ে রামগঞ্জ বাইপাস সড়ক, কাঁচা বাজার, রামগঞ্জ মেইন সড়ক, নূরপ্লাজা চত্ত্বর, পুলিশ বক্স, সোনাপুর চৌরাস্তা, চিতোষী সড়ক, ৩নং ভাদুর ইউনিয়ন, ৯নং ভোলাকোট ইউনিয়নের ভোলাকোট, নাগমুদ, ১০নং ভাটরা ইউনিয়নের আলী মার্কেট, ভাটরা বাজার, কমার রোড, পানিয়ালা বাজার হয়ে ২নং নোয়াগাঁও ইউনিয়নের শিংবাইশ জামেয়া আরাবিয়া ও এমিতখানা মাদ্রাসা প্রাঙ্গনে এসে শেষ হয়।
পথযাত্রায় বিক্ষুব্ধ মুসল্লীগণ ফিলিস্তিনে মুসলিম হত্যাযজ্ঞ বন্ধসহ ইসরাইলি পণ্য বয়কটের জন্য রামগঞ্জ তথা বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি আহবান জানান।
