এ আই তারেক, কমলনগর, লক্ষ্মীপুর:
ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরাইলি বাহীনির নির্বিচারে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার বিক্ষুপ্ত জনতা। সোমবার(০৭এপ্রিল)সন্ধ্যায় উপজেলার হাজির হাট বাজারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এসময়
বিক্ষোভে অংশ নেন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও সাধারণ জনতা।
মিছিলে ইহুদিদের দালালরা হুশিয়ার সাবধান, ইসরাইলি পণ্য বর্জন কর করতে হবে, নেতানিয়াহুর দুই গালে জুতা মারো তালে তালে, ইসরাইলের কালো হাত ভেঙ্গে দাও গুড়িয়ে দাও স্লোগান মুখরিত ছিল পুরো মিছিল।
বক্তব্যে বিক্ষুপ্ত জনতারা বলেন, গাঁজা ইসরাইলি বর্বর হামলায় ফিলিস্তিনের রাফা শহর পুরো ধ্বংস্তুপে পরিনয় হয়। কোন জীবন্ত প্রাণী বাঁচতে পারেনি। বর্বর হামলায় জর্জরিত, চোখ সেখানে যাচ্ছে শুধু ধ্বংস আর ধ্বংসস্তুপ চোখে পড়ছে। ফিলিস্তিনের পাশে দাঁড়াতে মুসলিম দেশগুলোর প্রতি আহবান জানানো হয়। এবং ইসরাইলি-ইহুদিদের ভয়কট করতে নির্দেশ জানানো হয়।
বক্তব্য রাখেন, জামায়াতের আমীর মাও-আবুল খায়ের, সেক্রেটারী মো.আকরাম হোসাইন, যুবদলের সদস্য সচিব আবু ছায়েদ দোলন, ইমাম সমিতির সভাপতি মাও- গিয়াস উদ্দিন, মাষ্টার মো.জামাল, জামায়েত নেতা আনোয়ার হোসাইন, ছাত্রদলের আহবায়ক সাজ্জাদ হোসেন সাজু, মিজানুর রহমান মান্না, ছাত্রদল নেতা মেহেদী হাসান দাউদ।
