রামগতি উপজেলা ও পৌরসভা যুবদল নবনির্বাচিত কমিটির ফুলেল শুভেচ্ছা

শেয়ার

নবনির্বাচিত রামগতি উপজেলা ও পৌরসভা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্যরা সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং সাবেক মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির চেয়ারম্যান, জনাব এবিএম আশরাফ উদ্দিন নিজান সাহেবের সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় হয়।

গাতকাল (১৭ মার্চ) সন্ধ্যা সাতটায় সাবেক সংসদ সদস্যের বাসভবনে উপজেলা যুবদলের আহ্বায়ক শিবলী নোমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. জমির আলী ও সদস্য সচিব শাহ্ মো. শিব্বির পৌরসভা যুবদলের আহ্বায়ক মাস্টার আবদুল করিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আকবর হোসেন, সদস্য সচিব মো. মাহবুবুর রহমান কবির সহ উপজেলা ও পৌরসভা যুবদলের নবনির্বাচিত কমিটির সকলে এসময় উপস্থিত ছিলেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন রামগতি উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. জামাল উদ্দিন, সদস্য সচিব সিরাজ চেয়ারম্যান৷

এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল (কলেজ/পৌরসভা/উপজেলা) শ্রমিকদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.