ব্যবসায়ীদের কাছ থেকে অনৈতিক কোন ব্যবসা না করার ওয়াদা নিলেন লক্ষ্মীপুরের রামগতি উপজেলা বিএনপির আহবায়ক ডা. জামাল উদ্দিন। শনিবার (১৬ মার্চ) উপজেলার চর আলগী ইউনিয়নে এক ইফতার ও দোয়া মাহফিলে তিনি এই ওয়াদা নেন ব্যবসায়ীদের কাছ থেকে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক, মৎস্য ও প্রাণীসম্পাদ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান।
বিএনপি নেতা জামাল উদ্দিন আরো বলেন, নির্বাচন পর্যন্ত আমাদের ভোটের রাজনীতি করতে হবে। কীভাবে নিজের পরিধি আরও বাড়ানো যায় মানুষের আস্থা অর্জন করা যায় সে দিকে নজর রাখতে হবে। আমার সামনে যারা আছেন তারা আশরাফ উদ্দিন নিজানকে ভালোবাসেন অতীতে ওনার পাশে ছিলেন ভবিষ্যতেও থাকবেন। আমাদের মধ্যে যদি কোনো সমস্যা, ভুল থেকে থাকে আমরা যা ভুলে যাব। আমার নিজের মধ্যেও ভুল আছে। আমিও আজ ওয়াদা করছি অতীতে কোনো অপকর্মে অংশগ্রহণ করি নাই। ভবিষ্যতেও করব না। আমরা নিজের ঐক্য ভুলে গিয়েছি। আমরা এক সঙ্গে থাকি না।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ৬নং চর আলগী ইউনিয়নের সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তানভীর আহমেদ জুয়েল। এছাড়াও উপস্থিত ছিলেন রামগতি উপজেলা বিএনপির সদস্য সচিব সিরাজ চেয়ারম্যান, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার দিদার হোসেন। উপজেলা যুবদলের আহ্বায়ক শিবলী নোমান, সদস্য সচিব শাহ্ মোহাম্মদ শিব্বির আহমেদ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহরিয়ার হান্নান, সাধারণ সম্পাদক বেলাল হোসেন। উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইরাজ মাহমুদ বাবু, পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক শাহজাদা প্রিন্স, সদস্য সচিব ওমায়ের। কলেজ ছাত্রদলের আহ্বায়ক আব্বাস উদ্দিন ও সদস্য সচিব শান্ত আহম্মেদ সহ রামগতি উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষকদল সহ সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
