চর আলগী ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার অনুষ্ঠিত

শেয়ার

লক্ষ্মীপুরের রামগতির ৬নং চর আলগী ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যােগে শনিবার (১৫ মার্চ) ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলন, লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং মৎস্য ও প্রাণীসম্পাদ মন্ত্রণালয়ের সাবেক চেয়ারম্যান- এবিএম আশরাফ উদ্দিন নিজান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামগতি উপজেলা বিএনপি আহবায়ক ডা: জামাল উদ্দিন, সদস্য সচিব সিরাজ উদ্দিন মিয়া, যুগ্ম আহ্বায়ক সাহিদুল বারী মির্জা, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সহ সভাপতি ফরহাদ উদ্দীন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোসলে উদ্দিন বাবর ও উপজেলা বিএনপির সদস্য তানভীর আহমেদ জুয়েল। সঞ্চালনা করেন তানভীর আহমেদ জুয়েল আহবায়ক ৬ নং চর আলগী ইউনিয়ন বিএনপি ও যুগ্ম আহবায়ক রামগতি উপজেলা বিএনপি। আরও উপস্থিত ছিলেন, আব্দুর সাত্তার জামায়েত আমির, ৬ নং শর আলগী ইউনিয়ন।

এসময় আরো ও উপস্থিত ছিলেন রামগতি উপজেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, মহিলাদল, শ্রমিক দল সহ সহযোগী অঙ্গ ও সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.