লক্ষ্মীপুর সদর হাসপাতাল থেকে সাত দালাল গ্রেফতার

শেয়ার

বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুর ১০০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে অভিযান চালিয়ে ৭ দালালকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

তারা হলেন মোঃ ফেরদৌস (৬০), দুলাল (৪০), মাহাবুবুল আলম লিটন (৪৬), রোজিনা আক্তার (২৩), নাজমা (৫৫ ) ও সোহেল (২৮) সহ ৭ দালাল।।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসলে দালালের খপ্পরে পড়তে হয়। তারা কৌশলী কথাবার্তা বলে রোগীদের প্রাইভেট হাসপাতালে নিয়ে যায়। এতে রোগী আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হলেও তারা আর্থিকভাবে লাভবান হয়। বৃহস্পতিবার দুপুরে এনএসআইয়ের তথ্য অনুযায়ী সেনাবাহিনী ও পুলিশ সদর হাসপাতালে যৌথভাবে অভিযান চালায়। এতে ৭ দালালকে আটক করা হয়েছে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, সদর হাসপাতালে ৭ দালালকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.