রামগঞ্জে বসত বাড়িতে পোল্ট্রিফার্ম, দুর্গন্ধে অসুস্থ শতাধিক

শেয়ার

আবু তাহের রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে পরিবেশ আইন আমান্য করে জাকির হোসেন লিটন (৪৫) নামের এক ব্যাক্তি যৌথ বসত বাড়ির অঙ্গিনায় পোল্ট্রিফার্ম স্থাপন করেছেন বলে অভিযোগ উঠেছে। এতে করে পোল্ট্রিফার্মের দুর্গন্ধে ওই বাড়ির ১০পরিবারের শিশু-বৃদ্ধসহ শতাধিক সদস্য মারাত্বক অসুস্থ হয়ে পড়েছে।

রামগঞ্জ ভোলাকোট ইউনিয়নের ভোলাকোট বড় ভূঁইয়া বাড়িতে সৃষ্ট ঘটনায় ভূক্তভোগী বাড়ির অসুস্থ বৃদ্ধা রোশনারা (৭০) প্রতিকার চেয়ে সোমবার রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানাযায়, বাড়ির লোকজনের মতামত উপেক্ষা করে ২০২৪ইং সনে মৃত আবদুল খালেক ভূঁইয়ার ছেলে জাকির হোসেন লিটন বাড়ির আঙ্গিনায় পোল্ট্রিফার্ম স্থাপন করে। এরপর ওই ফার্মের দুর্গন্ধে বাড়ির লোকজন অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি লিটনকে জানালে সে বাড়ির লোকজনের সাথে মারমুখী আচরন করে। বর্তমানে রোশন আরা অসুস্থ’। রাফি আক্তার (৮) এবং নুহা আক্তার (১১) দুই শিশুর অবস্থা আশংকাজনক। তাহমিনা আক্তার (৩৫) নামের একজন শয্যাশায়ী।

মঙ্গলবার (১১মার্চ) সকালে সরজমিন পরিদর্শনকালে বাড়ির সুমি আক্তার নামের এক গৃহবধু জানান, পোল্ট্রির্ফামের দুর্গন্ধ থেকে বাঁচার জন্য সন্তানদের নিয়ে রাত-দিন ২৪ঘন্টাই থাকেন ঘরবন্দি। একই অভিযোগ করেছেন বাড়ির আবদুর রহমান টিপু, সোনিয়া আক্তার সহ অনেকে। এসময় পোল্ট্রির্ফামের মালিক জাকির হোসেন লিটন বাড়ির মাঝখানে পোল্ট্রিফার্ম স্থাপন ঠিক হয়নি স্বীকার করলেও নিজের ক্ষমতাবলে ভবিষ্যতে ওই ফার্মের পরিধি আরো বাড়ানো হবে বলে জানান।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রবিন শীষ সৃষ্ট বিষয়ে লিখিত অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করেছেন।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.