রামগঞ্জ-শ্যামগঞ্জ বেহাল সড়ক, ১ যুগেও হয়নি মেরামত

শেয়ার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ

লক্ষ্মীপুর জেলার রামগঞ্জের লামচর ইউনিয়নের পানপাড়া রামগঞ্জ-শ্যামগঞ্জ সড়কটি চলাচলের অযোগ্য হয়ে ক্ষত-বিক্ষত আর খনাখন্দের অস্তিত্ব জানান দিয়ে যুগ পার করলেও সড়কটি মেরামতে এলজিইডি রামগঞ্জ এবং লক্ষ্মীপুর জেলা সংশ্লিষ্ট দপ্তর থেকে নেওয়া হচ্ছেনা কোন পদক্ষেপ।

ফলে রামগঞ্জের মধ্য পানপাড়া চৌকিদার বাড়ির সামনে থেকে লক্ষ্মীপুর সদর উপজেলার শ্যামগঞ্জের জুয়ারী বাড়ি পর্যন্ত সড়ক নির্ভর ৬টি গ্রাম, ৩টি মাদ্রাসা, কলেজসহ ৪টি শিক্ষা প্রতিষ্ঠান, ২০টি জামে মসজিদ এবং ২টি বাজারমুখী ২০সহস্ত্র মানুষ অবর্ননীয় ভোগান্তিতে দিনাতিপাত করছে। মাত্র এক কিলোমিটারেই যেনো গিলে খেলো অত্র অঞ্চলের শিশু, নারী-পুরুষ, মুসুল্লী, যুবক-যুবতী, শিক্ষার্থীদের এগোবার সকল স্বপ্ন।

বৃহস্পতিবার সরজমিন পরিদর্শন কালে দীর্ঘ নিশ্বাস চেড়ে হাজী মোঃ শরীফুল ইসলাম নামের স্থানীয় এক মুরুব্বী জানালেন, রামগঞ্জের লমচর ইউনিয়নের মধ্য পানপাড়া চৌকিদার বাড়ির সামনে থেকে লক্ষ্মীপুরের শ্যামগঞ্জের জুয়ার বাড়ির পোলের গোড়া পর্যন্ত এক কিলোমিটার সড়কটি লক্ষ্মীপুরের সর্বউত্তরে এবং রামগঞ্জের সর্বদক্ষিণের সীমান্ত সংযোগ। বিগত ২০০৬ইং সনে তৎকালীন রামগঞ্জের কৃতি সন্তান এলজিআরডি প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়া সড়কটি পাকা করে দিয়েছিলেন। এরপর ১৮বছর গত হলেও অদ্যাবধি একমুঠো মাটিও পড়েনি এ সড়কটিতে। এমন অবহেলার কারনেই সড়কটি আজ চলাচলের অযোগ্য।

সড়ক সংলগ্ন জামিয়া আহম্মদিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মাওঃ মিজানুর রহমান জানান, সড়কটির কারণে অত্র অঞ্চলে সবচেয়ে ক্ষতির সম্মুখীন হচ্ছে দ্বীনি শিক্ষা। কোমলমতির শিক্ষার্থীদের আনা-নেওয়ার ঝামেলা পোহানোর ভয়ে আগ্রহ থাকার পরও অভিভাবকগন তাদের সন্তানদের মাদ্রাসায় ভর্তি করছেন না। এমন অবস্থায় বিরাজমান শ্যামগঞ্জ দাখিল মাদ্রাসা এবং শ্যামগঞ্জ এতিম খানাতেও। শ্যামগঞ্জ, কালিকাপুর, ছবিলপুর, রসুলপুর ও পূর্ব পানপাড়া সহ ৬টি গ্রাম, পানপাড়া স্কুল এন্ড কলেজ, শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়, শ্যামগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ ৪টি শিক্ষা প্রতিষ্ঠান, একটি ঈদ-গাঁ, ২০টি জামে মসজিদ, শ্যামগঞ্জ বাজার এবং পাটোয়ারী হাট নামের ২টি গুরুত্বপূর্ণ বানিজ্যিক কেন্দ্রও এ সড়কটি ঘিরে।

স্থানীয় সাইফুল ইসলাম অহিদ নামের যুবক জানালেন একের পর এক ধরনা দেওয়ার পরও কাজের কাজ কিছুই হচ্ছেনা। সড়কটির এমন বেহাল অবস্থার কারনে সময়মত ইমার্জেন্সী চিকিৎসা নিতে পারায় সড়ক সংলগ্ন গ্রাম গুলোতে অকাল মৃত্যুর হার বেড়েছে। সড়কটি দ্রুত মেরামতের জন্য জামিয়া আহম্মদিয়া মাদ্রাসার কোমলমতি শিক্ষার্র্থী, সম্মিলিত এলাকাবাসী, যুবসমাজ সংশ্লিষ্ট দপ্তরের প্রতি আকুল আবেদন জানিয়েছে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.