রামগঞ্জে যুবদলের নতুন কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ

শেয়ার

আবু তাহের , রামগঞ্জ প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রামগঞ্জে নব ঘোষিত উপজেলা ও পৌর যুবদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রামগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে মঙ্গলবার বাদ যোহর কয়েক সহস্ত্র নেতাকর্মীদের অংশগ্রহণে সোনাপুর চৌরাস্তা মোড় থেকে ওই বিক্ষোভ মিছিল শুরু হয়ে মোলুভী বাজার, কাট বাজার, কলা বাজার, পাটবাজার হয়ে নূর প্লাজা চত্ত্বরে এসে প্রতিবাদ সভার মধ্যে দিয়ে শেষ হয়।

এসময় বিক্ষোভকারী নেতাকর্মীগন গত ১মার্চ লক্ষ্মীপুর জেলা যুবদল কতৃক রামগঞ্জের উপজেলা ও পৌর যুবদলের ঘোষিত কমিটির বাতিলের দাবি জানান। এসময় বিক্ষোভ কারীরা জেলা যুবদলের নেতৃবৃন্দকে অর্থের বিনিময়ে এলডিপি মার্কা কমিটি দিয়ে রামগঞ্জ যুবদলতে ধংস করছে বলে দোষারোপ করেণ।

পরে যুবদল নেতা মারুফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় অনতিবিলম্বে রামগঞ্জের ঘোষিত কমিটি বাতিলের দাবি জানিয়ে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন পলাশ, পৌর যুবদলের সাবেক আহবায়ক আলা-উদ্দিন বেগ, জেলা যুবদল সদস্য মোর্শেদ আলম, জেলা যুবদলের সদস্য সুমন চৌধুরী, উপজেলা ছাত্রদলের সাবে সভাপতি শেখ ফারুক, সাধারন সম্পাদক মোঃ এমরান হোসেন রাসেল, মহিলানেত্রী নয়ন আক্তার সহ অনেকে

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.