আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
ইসলামী আন্দোলন বাংলাদেশ রামগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ১৫১ কোমলমতি শিক্ষার্থীদের মাঝে পাদুকা বিতরণ করা হয়েছে। বিশিষ্ট ব্যবসায়ী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ জাকির হোসেন পাটোয়ারীর সৌজন্যে সোমবার রামগঞ্জ উপজেলার পশ্চিম শোশালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওই পাদুকা বিতরণ করা হয়।
মাওঃ আবদুস সামাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের হাতে ওই পাদুকা তুলে দিয়েছেন ইসলামী আন্দোলন রামগঞ্জ উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ মামুনুর রশিদ।
ইসলামী আন্দোলন দরবেশপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক হাফেজ আবরার জামিল ফাহিমের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি ছিলেন পশ্চিম শোশালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ সেলিম হোসাইন, সহকারি শিক্ষক মোঃ মকবুলুর রহমান, আবদুর রহমান পাটোয়ারীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
