রামগঞ্জে নির্মাণাধীন বসতঘরের দেয়াল ভাংচুর

শেয়ার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ

সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নের মধ্য করপাড়া গ্রামের অকিলার বাড়িতে মোঃ শাহ আলম (৫৫) নামের এক ব্যক্তির নির্মাণাধীন বসতঘরের দেয়াল ভাংচুর করা হয়েছে।

শুক্রবার দিবাগত গভীর রাতে সংঘবদ্ধ চক্র ওই ভাংচুর চালায়। ভুক্তভোগী শাহ আলমের অভিযোগ তার ছোটভাই মোঃ শামছুল হুদা এবং তার ছেলে মোঃ আরাফাত গং ওই ভাংচুর চালিয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত রামগঞ্জ থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছিল।

এ ব্যাপারে অকিলার বাড়ির মৃত মোখলেছুর রহমানের ছেলে ভুক্তভোগী মোঃ শাহ আলম জানান, দীর্ঘদিন যাবত পৈত্রিক ও তার খরিদা সম্পত্তি নিয়ে ছোটভাই মোঃ শামছুল হুদা এবং মোঃ সামছুদ্দিনের সাথে বিরোধ চলে আসছিল। যার সূত্রধরে ছোট দুই ভাই বড়ভাই শাহ আলম কে প্রাপ্য সম্পদ বুঝিয়ে না দিয়ে সমূহ সম্পদ ভোগদখলের চেষ্টা চালায়। এতে বাধা দেওয়ায় পূর্বে শাহ আলম কে মারধরও করে তারা। সম্প্রতি শাহ আলম বাড়ির নিজ ভিটিতে বিল্ডিং ঘর নির্মান কাজ শুরু করেণ। এতে ক্ষিপ্ত হয়ে শুক্রবার দিবাগত গভীর রাতে ছোটভাই মোঃ শামছুল হুদা ও তার ছেলে মোঃ আরাফাত লোকবল নিয়ে তার নির্মাণাধীন বসতঘরের দেয়াল, ফাউন্ডেশনের পিলার ভাংচুর করে প্রায় ৫লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করে।

ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শামছুল হুদাকে পাওয়া যায়নি। এসময় তার স্ত্রী আনোয়ারা বেগম জানান, ওই ভাংচুর কারা করেছে তা জানেন না তারা।

শামছুদ্দিনের স্ত্রী আছমা বেগম জানান, গভীর রাতে মুখোশ পরা ১০/১২জন ওই ভাংচুর চালিয়েছে। এতে তারা জড়িত নয়।

স্থানীয় এলাকাবাসী জানিয়েছেন, নির্মাণ কাজ শুরুর পূর্বে ছোটভাই বড়ভাই শাহ আলম কে দেখে নেওয়ার হুমকী দিয়েছিল।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.