মমিনুল হক রুবেল, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক অভিভাক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে নবীনগর উপজেলা কাইতলা দক্ষিণ ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ ফেব্রুয়ারী) বিকালে কাইতলা যজ্ঞেশ্বর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক, নবীনগর উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এ মান্নান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, স্বৈরাচার শেখ হাসিনা তুমি যেখানেই পালিয়ে থাকনা কেন এদেশে এনে তোমাকে বিচার করা হবে। তোমার দোসরদেরকেও বিচার করা হবে, কেউ বাঁচতে পারবেনা। আইনের মাধ্যমে তাদের সকলকে বিচার করা হবে। আমি বর্তমান সরকারকে বলতে চাই এদেশের জনগণ আন্দোলন করেছে তাদের ভোটের অধিকারের জন্য, তাদের মৌলিক অধিকার আদায়ের জন্য, এদেশের জনগণ অনেক দিন যাবত ভোট দিতে পারে নাই, আপনাদেরকে আমরা নির্দিষ্ট সময় সমর্থন দিচ্ছি আরো সমর্থন দেবো, মানুষ ১৭ বছর ভোট দিতে পারে নাই, তাই বলছি নির্দিষ্ট সময়ের ভিতরে একটা ভোটের নির্বাচনের ব্যাবস্থা করুন।
তিনি আরোও বলেন, আমি আপনাদের অনুমতি নিয়ে আগামী নির্বাচনে প্রার্থী হতে চাই। দল যদি আমাকে মূল্যায়ন করে, আমি যদি এমপি হতে পারি, এই নবীনগরের রাস্তা ঘাটসহ সার্বিক উন্নয়নে কাজ করবো ইনশাআল্লাহ।
এসময় কাইতলা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ জুবায়ের আহমেদ মাসুদের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সুবহে সাদেকের সঞ্চালনায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল করিম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাসুদুল ইসলাম মাসুদ,উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ মহিউদ্দিন আহমেদ মহিন, সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু,উপজেলা যুবদলের সদস্য সচিব হাজী কাউছার,বিএনপি নেতা মনজুরুল আলম মজনু “সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
