রামগঞ্জে ২দিন ব্যাপী সনি-স্মার্ট আই কেয়ার ক্যাম্প উদ্বোধন

শেয়ার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ

“দৃষ্টি আপনার, দায়িত্ব আমাদের, ঝকঝকে দেখুন, সনি-স্মার্ট এর সাথে” এই শ্লোগানকে সামনে রেখে স্মার্ট ফাউন্ডেশনের উদ্যোগে সনি-স্মার্ট ও বাংলাদেশ আই ট্রাস্ট হসপিটালের সহযোগিতায় লক্ষ্মীপুরের রামগঞ্জে স্মার্ট একাডেমি প্রাঙ্গনে ২দিন ব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৬ফেব্রুয়ারী) সকল ১০টায় ওই চিকিৎসা সেবার কর্মসূচীর উদ্বোধন করেছেন স্মার্ট ফাউন্ডেশনের সেক্রেটারী জেনারেল ও স্মার্ট টেকনোলজিস (বিডি) লিঃ এর ব্যাবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম।

আর, কে জ্যানের সঞ্চালনায় এসময় উপস্থি ছিলেন, সনি ইন্টারন্যাশনাল প্রাঃ লিঃ বাংলাদেশ শাখা প্রধান রিকি লুকাস, বাংলাদেশ আই ট্রাস্ট হসপিটালের মহ ব্যবস্থাপক মুহাম্মদ কামরুল ইসলাম, সনি-স্মার্ট এর উপ-মহাব্যবস্থাপক ও হেড অব মার্কেটিং আজাদ রহমান, রামগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি দেবব্রত দাস সহ অনেকে।

উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বলেন, সম্পূর্ণ জনকল্যাণ মূলক সংস্থা স্মার্ট ফাউন্ডেশন। যার মূল লক্ষ উদ্দেশ্য রামগঞ্জ এবং লক্ষ্মীপুরের মানুষের জীবন মানের উন্নয়ন ও কল্যাণ নিশ্চিত করা। সমাজের বিভিন্ন স্তরের মানুষের পাশে দাঁড়িয়ে একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখা।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.