অক্টোবরের মধ্যে জুলাই হত্যাকাণ্ডের ৩-৪টি মামলার রায়: আইন উপদেষ্টা

শেয়ার

অক্টোবরের মধ্যে জুলাই হত্যাকাণ্ডের তিন থেকে চারটি মামলার রায় পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ আশা প্রকাশ করেন তিনি।

আইন উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালতে এখন পর্যন্ত ৩০০টির বেশি মামলা হয়েছে। এর মধ্যে ১৬টি মামলার তদন্ত চলছে, যার মধ্যে ৩-৪টির তদন্ত চলতি মাসেই শেষ হবে। এই ৩-৪টি মামলার পরবর্তী বিচারিক কাজ শেষ হতে আগামী অক্টোবর মাস পর্যন্ত সময় লাগতে পারে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের আমলে আইসিটি আদালতে একেকটি মামলায় গড় সময় লেগেছিল আড়াই বছরের বেশি। কিন্তু আমাদের প্রসিকিউশন টিম যেভাবে কাজ করছে, তাতে এক বছরের ভেতরেই মামলার রায় আসবে বলে আশা করছি।

এসব মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মন্ত্রিপরিষদ সদস্য, বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও আওয়ামী লীগ নেতা-কর্মীসহ জড়িতদের আসামি করা হয়েছে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.