রামগঞ্জ লামচর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণ

শেয়ার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার লামচর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীয়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। রবিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে ওই পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

লামচর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম হোসেন পাটওয়ারী ও সহকারী প্রধান শিক্ষক মনির আহমেদের যৌথ সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আহমেদ। লামচর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি জাফর আহমেদ পাটওয়ারির সভাপতিত্বে এ সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ হারুনুর রশিদ।

অনুষ্ঠানের কার্যক্রম উদ্বোধন করেন রামগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মোজাম্মেল হক মজু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও লক্ষীপুর জেলা বিএনপির সদস্য ভিপি আব্দুর রহিম, পৌর বিএনপির আহবায়ক শেখ মোঃ কামরুজ্জামান, রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও লামচর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সাংবাদিক আবু তাহের, ঢাকা দক্ষিন পল্টন থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন ভূঁইয়া, রামগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি শাহ আলম, উপজেলা যুবদলের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন পলাশ, লামচর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য টিপু সুলতান ভূঁইয়া, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী আবু তাহের সহ প্রমুখ।

এসময় বার্ষিক ক্রিড়ায় অংশগ্রহণকারী বিজয়ী ছাত্রছাত্রীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.