রামগঞ্জে সম্পত্তি সংক্রান্ত বিরোধ নিয়ে সংঘর্ষে আহত ১০

শেয়ার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রামগঞ্জে সম্পত্তি সংক্রান্ত বিরোধ নিয়ে দু’পক্ষের সংঘর্ষে রিমি আক্তার (২৪), সালমা আক্তার (৩০), রেদোয়ান (২৭), ফারিয়া আক্তার (২৩), মামুন হোসেন (২৮), আমেনা বেগম (২৫), লাকী বেগম (৫০), শিরীন বেগম (৪৫), সুমা বেগম (২২) সহ ১০জন আহত হয়েছে। আহতদের রামগঞ্জ সরকারী হাসপাতাল সহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে রামগঞ্জ পৌরসভার পশ্চিম টামটা গ্রামের আঠিয়া বাড়িতে। সৃষ্ট ঘটনায় বুধবার রামগঞ্জ পৃথক অভিযোগ দায়ের করা হয়েছে।

এব্যাপারে আঠিয়া বাড়ির মৃত ছেরাজুল হক আঠিয়ার ছেলে মোঃ আনোয়ার উল্লা জানান, সম্পত্তি সংক্রান্ত বিষয়াদি নিয়ে একই বাড়ির মৃত আঃ মতিন আঠিয়ার ছেলে জাহাঙ্গীর গংদের সাথে তার ওয়ারিশগনের বিরোধ চলে আসছে। এ নিয়ে জাহাঙ্গীর গং বিরোধীয় সম্পত্তি নিয়ে আদালতে মিছ মামলা দায়ের করে। যার প্রেক্ষিতে ২৬জানুয়ারী স্থানীয় ভূমি অফিস কর্মকর্তাগন তদন্তের জন্য সরজমিন পরিদর্শনে আসেন। পরিদর্শন শেষে কর্মকর্তাগন চলে গেলে জাহাঙ্গীর গং আনোয়ার উল্লার লোকজনদের উপর ক্ষিপ্ত হয়। এর জের ধরে পরবর্তিতে জাহাঙ্গীরের নেতৃত্বে তাদের পুরষ-মহিলা একত্রিত হয়ে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে তাদের উপর অর্তকিত হামলা চালিয়ে গর্ভবতী গৃহবধু সহ ৫জনকে আহত করে। এসময় হামলাকারীরা আহতদের স্বর্নালংকার, স্মার্ট ফোন ছিনিয়ে নেয়।

অপরদিকে জাহাঙ্গীর হোসেন জানান, আমরা হামলা করিনি। বরং আনোয়ার উল্যা গং আমাদের উপর হামলা চালিয়ে আমাদের ৫জন মহিলাকে আহত করেছে।

এ নিয়ে উভয় পক্ষ রামগঞ্জ থানায় পৃথক অভিযোগ দায়ের করেছে। রামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.