আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
ঢাকাস্থ রোটারী ক্লাবের আয়োজনে লক্ষ্মীপুরের রামগঞ্জে ৬শত প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে স্লিপিং কিটস বিতরন করা হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে রোটারিয়ান সদস্যগণ কোমলমতি শিক্ষার্থীদের হাতে ওই স্লিপিং কিটস তুলে দিয়েছেন।
ত্রিদিব সাহা, সমীর রঞ্জন সাহা, জামাল পাটোয়ারী, মোঃ সোহেল পাটোয়ারী সহ রামগঞ্জস্থ রোটারিয়ান সদস্যদের ব্যবস্থাপনায় সকালে রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে কোমলমতি শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করা হয়।
এসময় ঢাকাস্থ রোটারিয়ান সদস্যগণ কোমলমতি শিক্ষার্থীদের ক্লাব কতৃক প্রদত্ত ড্রেস পরিয়ে তাদের হাতে স্লিপিং কিটস তুলে দেন। এসময় ক্লাবের ঢাকাস্থ শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। রোটারী ক্লাবের এমন মহতী উদ্যোগ সফলভাবে বাস্তবায়নের জন্য উপজেলাস্থ শিক্ষক সমাজ, অভিভাবক মহল এবং সুধী মহলের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
