রামগঞ্জে বিএনপির প্রতিনিধি সভা অনুষ্ঠিত

শেয়ার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির যৌথ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা সাংগঠনিক টিমের আয়োজনে মঙ্গলবার (১৪জানুয়ারী) সকাল ১০টায় রামগঞ্জ জিয়া অডিটোরিয়ামে ওই সভা অনুষ্ঠিত হয়।

রামগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মোজাম্মেল হক মজুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা বিএনপির সাংগঠনিক টিমের টিম প্রধান এ্যাড. মনিরুল ইসলাম হাওলাদার।

রামগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ মোঃ মাহবুবুর রহমান বাহার ভিপি এবং পৌর বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক তোফায়েল আহম্মেদের যৌথ সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক টিমের সদস্য ও জেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকন, টিম সদস্য জেলা ছাত্রদল সভাপতি হাসান মাহমুদ ইব্রাহীম, টিম সদস্য জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক আবদুল্লা আল মামুন সহ উপজেলা বিএনপি নেতা শাহাব উদ্দিন তুর্কি, আবদুর রহিম ভিপি, তোফাজ্জল হোসেন মোল্লা, শেখ মোঃ কামরুজ্জামান, নজরুল ইসলাম পিন্টু, ফারজানা মজুমদার জনি সহ অনেকে।

সভায় বক্তারা বলেছেন সংকট কাটিয়ে দেশকে স্বনির্ভরতায় নিয়ে যাওয়ার লক্ষে বিএনপির ভূমিকা অনন্য। তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশব্যাপী বিএনপিকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার লক্ষেই আজকের এই প্রতিনিধি সভা।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.