তারেক মাহমুদ, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরে কেয়ার এডুকেশন সোসাইটি’র আয়োজনে বৃত্তি পরীক্ষায় বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার ( ১১ জানুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার হলরুমে ৩ ক্যাটাগরিতে বৃত্তি প্রাপ্ত বিভিন্ন স্কুলের ১ম-৮ম শ্রেণীর ১১৩ জন শিক্ষার্থীকে এ সংবর্ধনা দেওয়া হয়৷ এর মধ্যে ৭ জনকে ট্যালেন্টফুল বৃত্তি দেওয়া হয়েছে।
এতে কেয়ার এডুকেশন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো: আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আই ই আর মুহাম্মদ তৌহিদুল ইসলাম ভুঁইয়া সহ আরো অনেকে।
এসময় বক্তারা বলেন, শুধুমাত্র দুনিয়ার লেখাপড়া যথেষ্ট নয়, শিক্ষার্থীদের মধ্যে নৈতিক শিক্ষা দরকার। নৈতিক শিক্ষা না থাকলে অনেক বড় মানুষ হওয়া যায়, কিন্তু ভালো মানুষ হওয়া যায় না৷ তাই শিক্ষা প্রতিষ্ঠান ও অভিভাবকরা নৈতিক শিক্ষা দেওয়া প্রয়োজন শিক্ষার্থীদের। কেয়ার এডুকেশন সোসাইটি’র বৃত্তি পরীক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি করা এবং নিজেদেরকে যোগ্যতা অর্জনে সক্ষম করা। জাতির জাতির ভাগ্য নির্ণয় হয়, শ্রেণি কক্ষে। বইয়ের মধ্যে শিক্ষার্থীদের আবদ্ধ না রেখে তাদেরকে কো-কারিকুলাম এক্টিভিটিস, তাদের মধ্যে সৃজনশীল প্রতিভাকে বিকশিত করা।
