আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃ প্রতিষ্ঠার লক্ষে সংবিধান সংস্কার কমিশন গঠন, সম্প্রীতিমূলক রাষ্ট্রসত্ত্বা ও জাতীয় সমন্বয় কমিশন গঠন এবং প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময়সীমা অনুর্ধ্ব পরপর দুই মেয়াদ নির্ধারন সহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১দফা সম্বলিত লিপলেট বিতরণ করা হয়েছে। ৬জানুয়ারী দিনব্যাপী লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরশহরে ওই লিপলেট বিতরন কর্মসূচী পালন করেছেন ঢাকা মহানগর দক্ষিন বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব মোঃ হারুনুর রশীদ।
রামগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির শতশত নেতাকর্মীদের সাথে নিয়ে হারুনুর রশীদ শহরের পুলিশবক্স চৌরাস্তা, বাইপাস সড়ক, সোনাপুর চৌরাস্তা, রামগঞ্জ-হাজীগঞ্জ সড়ক, নূর প্লাজা চত্ত্বর, পাট বাজার, কলা বাগান, মৌলুভী বাজার, কাঁচা বাজার সহ বিভিন্ন স্থানে লিপলেট বিতরন করেন তিনি। পরে বিকেল ৫টায় রামগঞ্জ টাওয়ার প্রাঙ্গনে সংক্ষিপ্ত সভার মধ্য দিয়ে ওই কর্মসূচীর সমাপ্ত করা হয়। এসময় বিএনপি নেতা হারুনুর রশীদ রামগঞ্জে বিএনপি ও অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
