আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ৬নং লামচর ইউনিয়ন বিএনপির অফিস উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সন্ধায় ঢাকা মহানগর দক্ষিন বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ হারুনুর রশিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পিতা কেটে ওই অফিস উদ্বোধন করেন তিনি।
এর পূর্বে একই দিনে বিকেল ৪টায় চন্ডিপুর ইউনিয়নের চাঙ্গিরগাঁও বাজারে দলীয় অফিস উদ্বোধন করেছেন তিনি।
পৃথক ওই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লামচর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মোঃ জাপর আহম্মেদ পাটোয়ারী, যুগ্ন-সাধারন সম্পাদক মোঃ তরিকুর রহমান স্বপন, মোঃ শাহাজাহান, সহ-সভাপতি মোঃ জাহিদ হোসেন, বিএনপি নেতা ও সাবেক কমিশনার মোঃ ইকবাল হোসেন, মোঃ আকবর হোসেন স্বপন, সাবেক মেম্বার আনোয়ার হোসেন, মোঃ মন্নান, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শেখ ফারুক, ঢাকা কলেজ ছাত্রদলের সহ-সভাপতি মোঃ সবুজ হোসেন, লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের যুগ্ন সম্পাদক মোঃ ইউনুছ, শ্রমিক দলের সাইফুল ইসলাম বিল্লাল, মিজানুর রহমান সহ শতাধিক নেতৃবৃন্দ।
