বিশ্ব ইজতেমায় হতাহদের ঘটনা রামগঞ্জে সা’দ পন্থিদের বয়কট

শেয়ার

 আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ

টঙ্গীর বিশ্ব ইজতেমায় গভীর রাতে অতর্কিত হামলা চালিয়ে নিরীহ মুসুল্লীদের হত্যার ঘটনায় লক্ষ্মীপুরের রামগঞ্জে সা’দ পন্থিদের বয়কট করা হয়েছে। শুক্রবার রাতে রামগঞ্জ মেডিকা হাসপাতালের চেয়ারম্যান ডাঃ আবদুল্লা আল মাঈদ আনুষ্ঠানিকভাবে ওই ঘোষণা দিয়েছেন। এসময় তিনি বলেছেন, যারা আলেম ওলামাকে অস্মান এমনকি হত্যা করতে দ্বিধাবোধ করেনা তারা আর যাই হোক মুমিন হতে পারেনা। তাই সা’দ পন্থিদের বয়কট করে রামগঞ্জ উপজেলা কওমী মাদ্রাসা পরিষদের সাথে ঐক্যতা পোষন করে সুশীল আলেম সমাজের সাথে থাকার ঘোষনা দেন এবং তিনি তার প্রতিষ্ঠানে কর্মরত সা’দ অনুসারী ডাঃ মোহাম্মদ আলী, শেখ সাদী, মোঃ জাহাঙ্গীর, আক্তার হোসেন, মৌলভী নুরুল্লা, মোঃ শওকত এবং মৌলভী শিহাবকে বহিস্কারের নোটিশ প্রদান করেণ। এসময় রামগঞ্জ কওমী মাদ্রাসা ঐক্য পরিষদের সভাপতি মাওঃ ফয়েজ উল্যা, সাধারন সম্পাদক মাওঃ ইমরান হোসাইনসহ আলেম ওলামাগণ মেডিকা হাসপাতালের চেয়ারম্যান ডাঃ আবদুল্লা আল মাঈদকে সঠিক সিদ্ধান্তের জন্য সাধুবাদ জানান।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.