পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে রামগতি উপজেলার চরসীতা এলাকার বাবার বাড়ি থেকে অটোরিকসা যোগে স্বামীর বাড়ির দিকে যাচ্চিলেন নাছিমা আক্তার ও ফারজানা আক্তারসহ দুই বোন। অটোরিকসাটি জমিদারহাট এলাকায় পৌছঁলে রাস্তার পাশে দাড়িঁয়ে থাকা ট্রাকের সঙ্গে নিয়ন্ত্রন হারিয়ে অটোরিকসাটি উল্টে যায়। এতে ঘটনাস্থলে মারা যান নাছিমা আক্তার। এসময় অটেরিকসা চালক ও নিহতের বোন ফারজানা আক্তার গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করার পর অবস্থার অবনতি হওয়ায় ফারজানা আক্তারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত নাছিমা আক্তারের মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা.কমলাশীষ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাসপাতালে নেয়ার আগে নাছিমা আক্তারের মৃত্যু হয়েছে। অন্য আহতদের মধ্যে ফারজানা আক্তারের অবস্থায় আশংকাজনক। তাকে ঢাকায় পাঠানো হয়েছে। নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবির হোসেন বলেন, অটোরিকসাটি নিয়ন্ত্রন হারিয়ে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলে এক নারী মারা যায়। এসময় দুইজন আহত হয়। নিহত নারীর মরদেহ উদ্ধার করে মর্গে রাখা হয়েছে। কোন অভিযোগ না থাকলে ময়নাতদন্ত ছাড়ায় নিহত নাছিমা আক্তারের দাফন করতে কোন অসুবিধা নাই।
