আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জে মহান বিজয় দিবস ২০২৪ উপলক্ষে রামগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুুতিমূলক সভার আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ হল রুমে ওই সভা অনুষ্ঠিত হয়।
রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন রামগঞ্জ সেনা ক্যাম্পের প্রধান সার্জেন্ট নাঈম হোসেন, ওসি তদন্ত মোঃ আবদুল জলিল, উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ মাহবুবুর রহমান বাহার ভিপি, উপজেলা জামায়াত ইসলামী আমীর মোঃ নাজমুল হাছান, পৌর জামায়াতের সাধারন সম্পাদক মোঃ এমরান হোসেন, রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু তাহের, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন সুফী, সাহেল আহম্মেদ, সহ ভিবিন্ন সরকারী কর্মকর্তা,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিবৃন্দ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান প্রমূখ।
