পরীক্ষার আগেই প্রশ্ন ফাঁস আলেকজান্ডার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের

শেয়ার

মোখলেছুর রহমান ধনু, রামগতি- কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি 

লক্ষ্মীপুরের রামগতিতে  আলেকজান্ডার সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের  টেস্ট পরীক্ষার  প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেছে। অভিযুক্তের নাম টুটুল চন্দ্র দাস। সে একই প্রতিষ্ঠানের খন্ডকালীন শিক্ষক বলে জানা গেছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে,  গত ১৯ অক্টোবর শনিবার থেকে উচ্চ  বিদ্যালয়ে এসএসসি’র  টেস্ট পরীক্ষা চলছে। ২০ অক্টোবর রবিবার উক্ত বিদ্যালয়ের গণিত পরীক্ষা হওয়ার কথা । আগের রাতেই  গণিত বিষয়ের  প্রশ্ন ফাঁস হয়ে তার ভাগিনা অপূর্বের হাতে।   অপূর্ব তার মোবাইলে ম্যাসেঞ্জারের মাধ্যমে অন্যদের কাছে শেয়ার করেন। বিষয়টি দ্রত ছড়িয়ে পড়লে  হৈ  চৈ পড়ে যায়। ঘটনার বিষয়ে  সাগর নামে এক ছাত্রর  কাছে  জানতে চাইলে সাগর বলেন আমি আমার বন্ধু অপূর্ব  থেকে নিয়েছি।

সরেজমিনে গিয়ে জানা যায়, টুটুল প্রশ্ন ফাঁসের বিষয়টি সবার সামনে স্বীকার করেছেন।

অভিযুক্ত টুটুলের কাছে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি এড়িয়ে যান।

এব্যাপারে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক  মোঃ বদরুল বলেন, প্রশ্নফাঁসের ঘটনাটি সত্য।  আমাদের প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন  করার জন্য একটি চক্র কাজ করছেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা  কর্মকর্তা মোঃ দিদার বলেন  প্রশ্ন ফাঁসের বিষয়টি সত্য। তবে ওই প্রশ্ন দিয়ে পরীক্ষা নেওয়া হয় নাই। উপজেলা সহকারী কমিশনার ভূমিকে আহ্বায়ক করে ৫ সদস্যের গঠিত কমিটি তাদের প্রতিবেদন ইউএনওর বরাবর জমা দিয়েছে।

উপজেলা সহকারী কমিশনার ভূমি এস.এম. আবদুলস্নাহ বিন সফিক বলেন, প্রশ্ন ফাঁসের ঘটনাটি আমরা তদন্ত করে প্রতিবেদন জমা দিয়েছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ  হোসেন বলেন,   এ বিষয়ে দুটি তদন্ত কমিটি করা হয়েছে। একটির প্রতিবেদন পেয়েছি।অপরটি চলমান ।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.