নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

শেয়ার

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর পলাশে ট্রেনে কাটা পড়ে মুনসুর আলী (৬০) নামে এক শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে। ৩ নভেম্বর রবিবার ( ৩ নভেম্বর)  সকাল ১০ টার দিকে জেলার ঘোড়াশাল রেল স্টেশনের পাশে রেল ব্রিজে কাজ করার সময় তার মৃত্যু হয়।

নিহত মুনসুর আলী নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার সোনাকুলি গ্রামের তান্দাইল আলীর ছেলে।

রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে মুনসুর আলী তাহার ছেলে সহ আরো ৭ থেকে ৮ জন শ্রমিক ঘোড়াশাল ফ্ল্যাগ স্ট্রেশনের রেল ব্রিজে সংস্কারের কাজ করছিলেন।

এসময় কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী এগারো সিন্ধুর প্রভাতী ট্রেন ওই ব্রিজ পারাপারের সময় ট্রেনের নিচে কাটা পড়ে মুনসুর আলীর মৃত্যু হয়। অন্য শ্রমিকরা জীবন বাচাতে ব্রিজ থেকে লাফ দিয়ে পড়ে আহত হয়। খবর পেয়ে নরসিংদী রেলওয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: শহিদুল্লাহ হিরো জানান, অসাবধানতা বশত কাজ করার কারণে এই দুর্ঘটনাটি ঘটে। পরে পরিবাদের দাবির প্রেক্ষিতে মরদেহ বিনা ময়নাতদন্তে নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.