লক্ষ্মীপুরে ৪০ কোরআনে হাফেজকে সম্মাননা

শেয়ার

লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদরাসা প্রতিষ্ঠার এক যুগপূর্তিতে ৪০ হাফেজকে সম্মাননা দেওয়া হয়েছে। একই সঙ্গে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়ায় ওই প্রতিষ্ঠানের ৩০ শিক্ষার্থীকেও সম্মাননা পুরস্কার দেওয়া হয়েছে।

শনিবার (২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে মাদরাসার শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

যুগপূর্তি উপলক্ষে প্রতিষ্ঠানের পক্ষ থেকে দিনব্যাপী ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজন করা হয়।
 

আইডিয়াল মাদরাসার চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাওলানা জসিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমির এসইউএম রুহুল আমিন ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ড. এনায়েত উল্যাহ পাটওয়ারী, টুমচর ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ইদ্রিস টুমচরী, হেফাজতে ইসলামের জেলা সেক্রেটারি মুফতি নুরুল আমিন কাসেমী প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদরাসা শিক্ষার্থীদের মধ্য থেকেই যেন আগামীর নেতৃত্ব সৃষ্টি হয়।

তাহলে দেশে দুর্নীতি, লুটপাট ও সন্ত্রাস দূর হবে। ইসলামের পাখিরা কখনো অন্যায় করবে না। অন্যায়ের সঙ্গে আপসও করবে না। সুন্দর দেশ গঠনে মাদরাসা শিক্ষার্থীদের মধ্য থেকে নেতৃত্ব সৃষ্টি করতে হবে।

প্রসঙ্গত ২০১২ সালে লক্ষ্মীপুরে আইডিয়াল মাদরাসা প্রতিষ্ঠিত হয়। এতে নার্সারি থেকে আলিম পর্যন্ত ও হেফজ বিভাগে ৬০০ শিক্ষার্থী অধ্যয়ন করছে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.