ইউপি নির্বাচনের মনোনয়ন জমা দিলেন চেয়ারম্যান প্রার্থী লোকমান হোসেন হাওলাদার

শেয়ার

রুবেল চক্রবর্তী,জেলা প্রতিনিধি:
ভোলার মনপুরায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়ন জমা দিয়েছেন ১নং মনপুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী লোকমান হোসেন হাওলাদার।  আগামী ৯ই মার্চ  প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনপুরার ২টি ইউনিয়নে নির্বাচনঅনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে উপজেলার ১নং মনপুরা ইউনিয়ন ও ৫নং কলাতলী ইউনিয়ন পরিষদের নির্বাচনী এলাকায় উৎসব মূখর পরিবেশ তৈরি হয়েছে।
ইতোমধ্যে মনোনয়ন পত্র জমা দিয়েছেন অনেকেই।
আজ দ্বিতীয় দিন সোমবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১২ টায় হাজারো সমর্থকদের নিয়ে উৎসবমূখর পরিবেশের মধ্য দিয়ে উপজেলা নির্বাচন অফিসার ও ১নং মনপুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার অনিমেষ কুমার বসু এর কাছে মনোনয়ন পত্র জমা দেন ১নং মনপুরা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী লোকমান হোসেন হাওলাদার ।

এ সময় উপস্থিত ছিলেন,১নং ও ২নং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল লতিফ ভূইয়া, মনপুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাসেম হাওলার,বিশিষ্ট ব্যবসায়ী হারুন পাটওয়ারী, উপজেলা আওয়ামিলীগের প্রচার সম্পাদক সালাহউদ্দিন, সমাজ সেবক নোমান ফরাজি, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক বাবুল মাতাব্বার,বিশিষ্ট ব্যবসায়ী শাওন হাওলাদার সহ সমর্থকরা।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.