একলাশপুর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

শেয়ার

মোঃ বদিউজ্জামান (তুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর বেগমগঞ্জের ৭ নং একলাশপুর ইউনিয়নের একলাশপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ১২ ফেব্রুয়ারি দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নোয়াখালী ৩ আসন বেগমগঞ্জের মাটি ও মানুষের নেতা আলহাজ্ব মামুনুর রশিদ কিরণ (এমপি),বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান নুর হোসেন মাসুুদ বেগমগঞ্জ উপজেলা আ.লীগ নেতা আলমগীর কবির ভূঁঞা আলো, সাবেক একলার ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান, ফিরোজ আলম ভূঁঞা, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী জয়নাল আবেদিন(এমএ), একলাশপুর ইউনিয়ন আ.লীগ সেক্রেটারি মোশারফ হোসেন মানু অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের দাতা সদস্য একলাশপুর ইউনিয়ন আ.লীগ সভাপতি কামাল উদ্দিন, অনুষ্ঠান পরিচালনা করেন ক্রীড়া উপ কমিটির আহবায়ক মোঃ মোসলেহ উদ্দিন ভূঁইয়া ধনু, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছালেহ আহমদ।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.