লক্ষ্মীপুরে মরনোত্তর চক্ষুদান দিবস পালিত

শেয়ার

সোলাইমান ইসলাম নিশান:
জাতীয় স্বেচ্ছায় রক্তদানও চক্ষুদান দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে রালি, আলোচনা সভা ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (০২ নভেম্বর) বেলা ১০.৩০ টায় সদর হাসপাতালের সামনে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে অনুষ্ঠানটি হয়।

এই সময়ে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সুরাইয়া জাহান,সিভিল সার্জন আহম্মদ কবির।

এছাড়া উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি মোঃ ডাক্তার জাকির হোসেন, লক্ষ্মীপুর জেলার সদর হাসপাতালের শিশু বিভাগের কনসালটেন্ট ডাক্তার মোর্শেদ আলম হিরো , ডাক্তার শামীম আফজাল সহ চিকিৎসক বৃন্দ ও বিভিন্ন স্বেচ্ছাসেবি সংগঠনের সদস্য বৃন্দ।

আলোচনা সভায় ডাক্তাররা সবাইকে নিয়মিত রক্তদানের উপকারিতা সম্পর্কে জানান এবং নিয়মিত রক্ত দানের পরামর্শ দেন।

এছাড়াও অনুষ্ঠান উপস্থিত ছিলেন আশুরা জেনারেল হাসপাতালের মানবিক পরিচালক আল জুবায়ের জিমি।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.