রায়পুরে ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

শেয়ার

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রায়পুরে বিশেষ অভিযান চালিয়ে ১০৫ ইয়াবাসহ ৪ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মাদক কারবারিরা হলেন আকবর হোসেন সুমন (৩৮), স্বপন চন্দ্র শীল (২৮), হারুনুর রশিদ (৪৮) ও মো. হারুন (৩২)। তাঁরা পৌর শহরের মুধুপুর এলাকার বাসিন্দা।

শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃতদের লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন রায়পুর থানার ওসি শিপন বড়ুয়া। এর আগে শুক্রবার গভীর রাতে তাঁদেরকে শহরের মধুপুরের ভূঁইয়া রাস্তার মাথা (জনতা বাজার) স্বপনের সেলুনের দোকানের ভেতর থেকে ইয়াবাসহ আটক করা হয়। ওই ঘটনায় উপ পরিদর্শক (এসআই) মোঃ মাইনউদ্দিন তালুকদার বাদি হয়ে তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বলেন, ‘ গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা এলাকার চিহ্নিত মাদক কারবারি। থানার রেকর্ডপত্র ও সিডিএমএস যাচাই করে দেখা যায়- এর আগেও আকবর হোসেন সুমন ওরফে কসাই সুমনের বিরুদ্ধে ৬টি, হারুনুর রশিদের বিরুদ্ধে ৪টি ও মো. হারুনের বিরুদ্ধে ৩টি মাদক মামলা আদালতে বিচারাধীন ও তদন্তাধীন অবস্থায় রয়েছে।’May be an image of 2 people and text

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.