রায়পুরে ঋণের চাপে গলায় ফাঁস দিয়ে আ. লীগ নেতার আত্মহত্যা

শেয়ার

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধ:
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের ৯নং ওয়ার্ড পূর্ব সাগরদী আওয়ামী লীগের সহ-সভাপতি, ছানা উল্যা (৭০) ।

তিনি রিক, প্রিজম, এসোগড়িসহ বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে ছেলেকে বিদেশ পাঠান । নিজে একটি চা দোকান দিয়ে দীর্ঘদিন থেকে জীবিকা নির্বাহ করে আসছেন। কিন্তু সঠিক সময় কিস্তি দিতে না পারায় বিভিন্ন এনজিও লোকদ্বারা মানসিক চাপ অনুভব করতেন। তিন ছেলের মধ্যে উপার্জনক্ষম বড় ছেলে বিদেশে এক্সিডেন্ট করে এবং অপরটি লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনা মারাত্মক আহত হওয়ায় ঋনের দুষ্টচক্র পেয়ে বসে তাকে। গতরাত ১১টা অবধি রিক নামের কিস্তি আদায়কারী এনজিও কর্মীরা দফায় দফায় নানা কায়দায় নির্যাতন করেন তাঁকে।

আগের দিন আজও ৩০ হাজার টাকা কিস্তি দিতে হবে এ বলে শাসিয়ে যান প্রিজম নামের এনজিওর কর্মীরা। এনজি কর্মীদের নির্যাতনের হাত থেকে রেহাই পায়নি তার পুত্রবধূ, এমনকি ছয় মাসের ফুটফুটে নাতিও। স্ত্রীও টাকা জোগাড় করতে না পেরে অনতিদূরের ভাইয়ের বাড়িতে গিয়ে লুকিয়ে ছিলেন।
প্রচন্ড আত্মমর্যাদা বোধ সম্পন্ন এ মানুষটি কয়েকটি এনজিও থেকে ঋণ নিয়ে এনজিও কর্মীর তুচ্ছতাচ্ছিল্য সহ্য করতে পারেননি।

আজ সোমবার ২৮ আগস্ট ভোরে ফজরের নামায আদায় করেই নিজের বসতঘর সংলগ্ন পুকুরে হেলে পড়া একটি গাব গাছে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি।

রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শিপন বড়ুয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরনকরা হয়েছে । এ ব্যাপারে ইউডি মামলা হয়েছে।

এই ঘটনায় পুরো গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.