রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীতে একটি পুকুর থেকে অপহৃত শিশু আনিকার লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ভোরে নগরীর ছোটবনগ্রাম খোরশেদের মোড়ের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। শিশুটির নাম আনিকা (৮)। সে নগরীর নওদাপাড়া এলাকার আজিম উদ্দিনের মেয়ে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের শাহ মখদুম থানার উপ পুলিশ কমিশনার নূর আলম পল্লী নিউজ’কে বলেন, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে লাশ পুকুরে ফেলে দেয়া হয়েছিল।
তিনি আরো বলেন, গত শনিবার সন্ধ্যায় নওদাপাড়ায় থেকে অনিকাকে অপহরণ করা হয়। এই ঘটনায় সেই দিনই তারা শিশুটির বাবা থানায় একটি জিডি করেন। এই ঘটনায় তদন্তে নগরীর বড় বনগ্রাম এলাকার শাহিনের ছেলে পলাশের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। ভোর ৪ টার দিকে নাটোর থেকে তাকে আটক করে পুলিশ। পলাশ পুলিশকে জানায় মুক্তিপণেন টাকা না দেওয়ায় শিশু আনিকাকে হত্যা করে লাশ পুকুরে ফেলে রাখা হয়েছে। পরে পলাশকে সঙ্গে নিয়ে শিশুটির লাশ উদ্ধারে রাতে অভিযানে নামে পুলিশ।
সোমবার ভোরে নগরীর ছোটবনগ্রাম খোরশেদের মোড়ের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর আইনী পদক্ষেপ শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এই ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
